বিশ্বে করোনায় আরো ৭৫২১ মৃত্যু, শনাক্ত সাড়ে ১৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: অদৃশ্য শত্রু করোনাভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৫২১ জনের।
এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৪ লাখ ৮২ হাজার ৮৪৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৪৯ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৬৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ৫৬৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৫৮৫ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ১৮২ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৭৯৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৩৮৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ১৩১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৯১৩ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ১৮৯ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ২৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৬০৫ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পুরুষদের প্রজনন সক্ষমতা নিয়ে বড় দুঃসংবাদ
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পুরুষের শারীরিক গঠন, প্রজননক্ষমতা ও সামগ্রিক সুস্থতার জন্য টেস্টোস্টেরন হরমোনRead More
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারি বর্ষণের সময় একটি বাড়িরRead More



Comments are Closed