কমলগঞ্জে চার প্রতিষ্টানকে ১২ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রোববার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতাম‚লককার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম ব্রাদার্সতে ৩ হাজার টাকা, রহমান ট্রেডার্সকে ২ হাজার টাকা, মা হার্ডওয়ার এন্ড ইলেকট্রিককে ৫ হাজার টাকা ও খাঁন সেনিটেশনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed