Main Menu

শাবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার। এরআগে ১৪ ফেব্রুয়ারি থেকে হল সমুহ খুলে দেয়া হবে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, ‘আগামীকাল ১৪ ফেব্রুয়ারি থেকে হল সমুহ খুলে দেয়া হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস শুরু করা যাবে। সরকারের কোন বিধি নিষেধ না থাকলে সাস্থ্য বিধি মেনে ২২ ফেব্রুয়ারি থেকে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়’।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত বৈঠক চলে।

Share





Related News

Comments are Closed