সিলেটে পুলিশী অভিযানে ১০ জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন নগরীর কলবাখানী এলাকার একটি বাসার ভেতরে অবৈধ জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আটক করা হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, কলবাখানীর জালালী ২১/১নং বাসার ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- মো. জামাল মিয়া (৩২), মো. সজল মিয়া (৩৫), আছদ্দর আলী (৫২), মো. আবদুল হাই (৫৮), মো. আব্দুল গাফ্ফার (৩৫), রাফি আহমদ (১৯), রুবেল মিয়া (২২), খোরশেদ মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৫) ও মো. আসকর আলী (৩৩)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস ও ৫ হাজার ৫১৫ টাকা জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। সঙ্গে ছিলেন ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন, এসআই গৌতম চন্দ্র দাশ, এসআই পলাশ চন্দ্র দাশ, এএসআই রিমন খাঁন, এএসআই আব্দুর রহিম, এএসআই জুনাইদ এবং কনস্টেবল শীতল চন্দ্র, মো. মোস্তাফিজুর রহমান, পুলক তালুকদার ও ১৮৩৬ আবু মাসুদ।
আটককৃত ১০ জুয়াড়িকে মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed