শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর সাথে হকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
হকৃবি সংবাদদাতা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রব, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, সহযোগী আধ্যাপক ড. অসিম শিকদার ও সহকারী প্রক্টর মো. রাফাত আল ফয়সাল।
উপাচার্য ড. মো. আবদুল বাসেত নতুন প্রতিষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুকরণ ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত পূর্ণতাদানের নানা বিষয় নিয়ে আলাপ করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed