যাদুকাটা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
যাদুকাটা নদীর শ্রমিক নয়ন আহমেদ বলেন, সকাল ৮টার দিকে যাদুকাটা নদীতে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক নবজাতকের লাশটি পানির উপরে ভেসে উঠতে দেখেন। পরে শ্রমিকরা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে বালুর উপরে নিয়ে রাখেন। ঘটনা জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed