Main Menu

জাবিতে মেয়াদোত্তীর্ণ সকল গণতান্ত্রিক পর্ষদের নির্বাচন দাবি

জাবি প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ সকল গণতান্ত্রিক পর্ষদের নির্বাচন অনতিবিলম্বে সম্পন্ন করার দাবী জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষম ফোরাম৷

শুক্রবার (১১ ফেব্রুয়ারী) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর সভাপতি অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৯৭৩-এর অ্যাট, অর্ডিন্যান্স ও সংবিধিকে সমুন্নত রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, বিশেষ করে উপাচার্যের আইনগত দায়িত্ব ও নৈতিক কর্তব্য। আমরা বহুবার নানাভাবে ক্ষমতাসীন উপাচার্যকে সে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা সস্মরণ করিয়ে দিলেও তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম-নীতিরই তোয়াক্কা করছেন না। দীর্ঘদিন ধরে সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডীন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদ মেয়াদোত্তীর্ণ হলেও বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের কোনো চেষ্টাই তিনি করেননি। এমনকি উপাচার্যের দ্বিতীয় মেয়াদ আগামী ২ মার্চ শেষ হলেও এ্যাট অনুযায়ী প্যানেল নির্বাচনের আয়োজন না করে অনৈতিকভাবে ও ছলচাতুরী করে তিনি পদ আঁকড়ে থাকার দূরভিসন্ধিমূলক কর্মকাণ্ডে লিপ্ত আছেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করলেও মেয়াদের শেষ দিকে এসে উপাচার্য নির্বিচারে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে মেয়াদোত্তীর্ণ সকল পর্যদের (ডিন, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, অর্থ-কমিটি, সিনেট, উপাচার্য প্যানেল) নির্বাচন সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে চলমান বিশৃঙ্খলার কারনে উদ্ভুত যে কোন সংকটময় পরিস্থিতির দায় উপাচার্যকেই বহন করতে হবে।’

বিজ্ঞপ্তিতে দেখা যায়, ডীন পর্ষদ মে-২০১৮, সিন্ডিকেট পর্ষদ জুন-২০১৮, সিনেট হতে সিন্ডিকেট সদস্য পর্ষদ জুলাই-২০১৬, শিক্ষা ও অর্থ কমিটি পর্ষদ জুন-২০১৮, সিনেট (রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি) পর্ষদ জানুয়ারি-২০২১ ও সিনেট (শিক্ষক প্রতিনিধি) পর্ষদ অক্টোবর-২০১৮ তে মেয়াদোত্তীর্ণ হয়েছে।

Share





Related News

Comments are Closed