সাগর-রুনি হত্যার বিচারে ব্যর্থ সরকার : মোমিন মেহেদী
বৈশাখী নিউজ ডেস্ক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে যেমন ব্যর্থ, তেমন ব্যর্থ সাগর-রুনি হত্যার বিচারে সরকার। যে সরকার জনগনের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার স্বাধীনতা বিরোধীদের চেয়েও নিকৃষ্ট।
তিনি ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘সাগর-রুনি হত্যার ১০ বছরে রাষ্ট্রের ব্যর্থতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান নূরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নতুনধারার রাজনীতিকগণ বলেন, নির্মম হত্যাকান্ডের পর ১০ বছরে ৮৬ বার মামলার রায় পিছিয়েছে অথচ বিচার হয়নি। কারণ একটিই আর তা হলো- সরকারের একটি অংশ সাহর-রুনির হত্যার বিচার চায় না। কিন্তু নতুন প্রজন্ম এই হত্যাকান্ডের বিচার চায়, চায় সাংবাদিক হত্যার মত জঘণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed