Main Menu

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মোজাহিদ খানের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের কৃতি সন্তান, গ্রেটার মানচেষ্ঠারের ডেপুটি ল্যাফটেনেন্ট মোজাহিদ খান বলেছেন, জন্ম মাটিকে ভালবাসি। মা-মাতৃকার টানে বার বার ছুটে আসি জন্মমাটিতে। মাতৃভুমির মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

তিনি বলেন, সব প্রবাসীরাই দেশের জন্য এলাকার জন্য কিছু করতে পারলে তারা নিজেকে গর্বিত মনে করেন। তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বহি:বিশ্বে রয়েছে। এই অঞ্চলের সাংবাদিকরা বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছেন। ঐতিহ্যবাহি বিশ্বনাথ প্রেসক্লাব একদিন আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নুর উদ্দিন, মো.আবুল কাশেম, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরণ প্রমুখ।

Share





Related News

Comments are Closed