Main Menu

১০০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা ১০০৩ পিস ইয়ায়া ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মাধবপুর হাইওয়ে এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানায়।

অভিযানে ব্র্রাহ্মণবাড়ীয়ার মুন্সিবাড়ির কাদরাইল গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে স্বপন মিয়া (৩১), একই জেলার বিজয়নগর এলাকার মৃত চেরাগ আলীর ছেলে শামসু মিয়া (৫০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, ২টি মোবাইল সেট, ৩টি সিমকার্ড ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। এ সময় আরো এক মাদক বিক্রেতা পালিয়ে যায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া স্বপন মিয়া ও শামসু মিয়া এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামী একই জেলার লোকমান (৩০) ছিলেন বলে র‌্যাবকে জানিয়েছেন গ্রেফতার ২ আসামি। পরে উদ্ধারকৃত মাদকসহ ধৃত ব্যক্তিদের মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।

Share





Related News

Comments are Closed