বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি সিলেট শাখার কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: পরস্পর সহযোগীতা একতাবদ্ধ হয়ে চলার মাধ্যমে নিজেদের মধ্যে যেমন সোহাদ্যপূর্ন সম্পর্ক গড়ে উঠে তেমনি সমাজ ওজাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা যায়। বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দীয় কমিটির উদ্যোগে বামছাস সিলেট শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা মণিপুরী পাড়া মন্ডপে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দীয় কমিটির উদ্যোগে বামছাস সিলেট শাখার কমিটি গঠন উপলক্ষে অভিভাবক ও ছাত্র/ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিজম কিষান সিংহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লাঙ্গোনজম্ধসঢ়; রনিক সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন ও সমাজসেবক শ্রী এম. উত্তম সিংহ রতন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী মোইরাংথেম্ধসঢ়; প্রদিপ সিংহ ,আম্বরখানা মুনপুরী সোশ্যাল ফেয়ার এসাসিয়েশনের(আমসফা) সভাপতি সজল সিংহ রাব্বী। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থৌনাওজম্ধসঢ়; সৌরভ সিংহ আকাশ।
সমাবেশে অন্যানের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি থোকচম্ধসঢ়; বিকি সিংহ, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইদেম শচিন সিংহ,ময়াংলম্বম্ধসঢ়; সৌরভ সিংহ রিমন, ফলেম্ধসঢ়; নিলয় সিংহ প্রমুখ।
অভিভাবক ও ছাত্র/ছাত্রী সমাবেশে ব্যাপক আলোচনার পর ময়াংলম্বম্ধসঢ়; সৌরভ সিংহ রিমনকে সভাপতি, ফলেম্ধসঢ়; নিলয় সিংহকে সাধারণ সম্পাদক ও হাওরম্বম্ধসঢ়; অঞ্জন সিংহকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed