কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় বড়লেখার তরুণের মৃত্যু
প্রবাস ডেস্ক: কাতারে বুধবার ভোররাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (৩১) নামক এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। নিহত মুন্না মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের সমাজসেবক মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে নিহত মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছেন।
প্রবাসীদের সূত্রে জানা গেছে, মুহিবুজ্জামান মুন্না প্রায় ৫ বছর ধরে কাতারের একটি ফাইভ স্টার হোটেলে ডেলিভারিম্যানের চাকরি করতেন। বুধবার ভোররাতে মোটর সাইকেলযোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার সময় চলন্ত মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাতার প্রবাসী আনোয়ার হোসেন সাজু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, চলন্ত মোটরসাইকেলেই তিনি হার্ট এ্যাটাক করেন। ঘটনাস্থলেই মারা যান। এ প্রবাসীর লাশ দেশে স্বজনদের নিকট পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত মুহিবুজ্জামান মুন্নার বাবা মনিরুজ্জামান মনির কাতারে মোটরসাইকেল এক্সিডেন্টে একমাত্র ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed