Main Menu

বাহুবলে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে পৌনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৮ ফেব্রুয়ারী দিবাগত রাত ১১টায় উপজেলা সদরের ডাকঘরের পূর্ব পার্শ্বে হাজী খলিলুর রহমানের মালিকাধীন মেসার্স রহমান ট্রেডার্সে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হয়। এ সময় আশপাশের ব্যবসায়ী ও লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাসরত লোকজন দৌঁড়ে নেমে এসে আত্মরক্ষা করেন, তবে কেউ হতাহত হননি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, আগুনে দোকানটিতে থাকা স্টীল ও কাঠের ফার্নিচার, বিভিন্ন ইলেক্ট্রনিক মালামাল, কয়েকটি ফ্রিজ, আলমীরা, কাঠ ও প্লাস্টিকের দরজাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারকে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed