সিলেটের তিন উপজেলায় স্বেচ্ছাসেবক দলের মিছিল, জিয়ারত
বৈশাখী নিউজ ডেস্ক: নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেত্বত্বে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, মাজার ও কবর জিয়ারত অব্যাহত রয়েছে। দীর্ঘ এক যুগ পর কমিটি ঘোষণা হওয়ায় তৃনমুলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। নিকট অতীতে যুবদল ও ছাত্রদলের কমিটি হওয়ার পর বিভিন্ন ইউনিটে বিভাজন ছড়িয়ে পড়ে এবং এই বিভাজন বিভিন্ন ইউনিটে এখনো বিরাজমান। তবে ব্যতিক্রম দেখা দিয়েছে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণার পর।
জেলা নেতাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি থাকলেও তৃনমুলে ব্যাপক ঐক্য পরিলক্ষিত হচ্ছে যা নিকট অতীতে দেখা যায়নি। কমিটি ঘোষণার দিন রাতেই আধ ঘন্টার মধ্যে গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সদর, দক্ষিণ সুরমা সহ বিভিন্ন স্থানে স্বাগত মিছিল বের হয়। কমিটি গঠনের পরদিন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হযরত শাহমালুম রঃ এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
মাজার জিয়ারতের সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহার সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতার উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে খালেদা জিয়ার মুক্তি ও কমিটিকে স্বাগত জানিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হুসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিটু, সদস্য সচিব তপু আহমদ খানের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে গিয়ে শেষ হয়।
এদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ও খালেদা জিয়ার মুক্তি দাবি করে গতকাল সোমবার গোলাপগঞ্জে মিছিল ও সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদুল হক চৌধুরী সুমন, সদস্য সচিব আবেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহিদ আলীর নেতৃত্বে মিছিল বের করা হয়।
মঙ্গলবার নবগঠিত গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারত করনে৷ এর আগে রোববার গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান এর নেতৃত্ব উপজেলা সদরে মিছিল সমাবেশ করা হয়। একই দিন বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed