Main Menu

সিলেটে ট্রাক চাপায় মারা গেলেন পল্লীবিদ্যুৎ কর্মকর্তা সাজু

বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনার ৩দিন পর মৃত্যুর কাছে হার মানলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সাহাব উদ্দিন সাজু (৩৮)। সোমবার বিকেল ৪টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাহাব উদ্দিন সাজু ভাদেশ্বর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছোট ভাই। তিনি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। তার তিনমাসের একটি মেয়ে সন্তান রয়েছে।

জানা যায়, গত শুক্রবার সাহাব উদ্দিন সাজু নিজ কর্মস্থল সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে মটরসাইকেল যোগে যাওয়ার পথে সিলেটের চন্ডিপুল এলাকায় হার্ড ব্রেক মারলে তিনি মাটিতে পড়ে যান। এসময় একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাকে আইসিইউতে রাখেন।

৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকেল ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।

সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জাহেদ আহমদ।

 

Share





Related News

Comments are Closed