বাহুবলে দুই গাঁজা সেবীকে কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন অবস্থায় দুই গাজা সেবী প্রত্যেককে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
৮ ফেব্রুয়ারী বিকেলে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার মিরপুর বাজারএলাকায় গাঁজা সেবন অবস্থায় মোঃ ফরিদ মিয় (৪০) ও মোঃ আসুখ মিয়া (৪৩) কে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে ২টি মামলা রুজু করে প্রত্যেককে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ” টাকা করে অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
দণ্ডাদেশ গুলো প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি বাহুবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed