Main Menu

বাহুবলে প্রত্যাগত প্রবাসীদের সহায়তার আশ্বাস দিলেন সচিব

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পারিবারিক সফরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর যুগ্ম সচিব শোয়াইব আহমাদ খান। তিনি ৬ ফেব্রুয়ারী রাতে হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী মরহুম আবুল খয়ের এর জামাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ এর ছেলে আমেরিকা প্রবাসী মাজহারুল ইসলাম রিপন এর বাসায় বেড়াতে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। এসময় আরো উপস্থিত ছিলেন দীননাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আজিজুর রহমান মানিক, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম চৌধুরী স্বপন, বাহুবল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কাজন তালুকদার, প্রবাসী ইয়াকুত তালুকদার, সাংবাদিক ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।

এ সময় স্বপ্রনোদিত ভাবে সচিব শোয়াইব আহমাদ খান বাহুবলের প্রত্যাগত প্রবাসীদের কল্যানে তাঁর মন্ত্রণালয় কর্তৃক অনদান প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রত্যাগত প্রবাসীদের তালিকা প্রনয়ন করা হলে তিনি নিজ হস্তে তা বিতরণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share





Related News

Comments are Closed