মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় পীর হাবিব
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিববুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় মরহুরের গ্রামের বাড়ি কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে পীর হাবিবুর রহমানের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষ শ্রদ্বা জানানোর জন্য সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ।
সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী নেতৃত্বে সুনামগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানানো হয়।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা প্রশাসন সহ নানান শ্রেণী পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্বা জানান।
সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর বেলা ২ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানের প্রথম দফা জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পীর হাবিবুর রহমানের ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর, পীর হাবিবের ছেলে আহনাফ ফাহমিন অন্তর।
এসময় পীর হাবিবের ছেলে অন্তর তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তাঁর ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তাঁকে ক্ষমা করে দেবেন। যদি কেউ তার কাছে কোনও প্রকার টাকা পয়সা পেয়ে থাকেন সে জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed