আজ রাত ৯টায় সিলেট শহিদ মিনারে আনা হবে পীর হাবিবের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: বরেণ্য সংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহ আজ রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। এখানে তাঁর মরদেহে সাংবাদিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।
রোববার রাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই পীর হাবিবুর রহমানের মরদেহ নেওয়া হবে সুনামগঞ্জ। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।
উল্লেখ্য, শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান মারা যান। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed