Main Menu

থাইল্যান্ডের অস্ট্রেলীয় দূতাবাসে নারী শৌচাগারে গোপন ক্যামেরা!

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে অবস্থিত অস্ট্রেলিয়া দূতাবাসের নারীদের শৌচাগারে গোপন ক্যামেরা বসানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

গত ৬ জানুয়ারি নারীদের শৌচাগারের মেঝেতে একটি এসডি কার্ড পাওয়ার ঘটনায় বিষয়টি দূতাবাস কর্মীদের নজরে আসে এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়।

স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রয়ারী) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাঙ্ককের অস্ট্রেলীয় দূতাবাসেরই প্রাক্তন কর্মী। দূতাবাসে নারীদের শৌচাগারে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে শনাক্ত এবং গ্রেফতার করে থাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, শৌচাগারের মেঝেতে এসডি কার্ড পাওয়ার পরে বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে জানানোর পরই তদন্তে নামে পুলিশ। সেই সূত্রেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

Share





Related News

Comments are Closed