Main Menu

ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, ট্রাকে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব হাবিব হিমেল চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

রাবির প্রক্টর লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে বলে শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Share





Related News

Comments are Closed