Main Menu

শাবির টিলায় আগুন, শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৪টি টিলায় কে বা কারা আগুন দিয়েছে। এতে বেশ কিছু গাছের চারা নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় শাবির চলমান আন্দোলনরত শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং শহীদ মিনার সংলগ্ন কয়েকটি টিলায় আগুন লাগিয়ে বন বিভাগের বনায়ন কর্মসূচির আওতায় লাগানো বেশকিছু গাছপালা ও বন উজাড় করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, তার পরিচর্যা করা এবং নিরাপত্তা বিধান করা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য হলেও প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিশ্ববিদ্যালয়ের ভূপ্রকৃতি ও পরিবেশ বারংবার হুমকির সম্মুখীন হচ্ছে।

আমরা উৎকণ্ঠার সাথে পর্যবেক্ষণ করছি যে, টিলা সংলগ্ন এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সিসিক্যামেরা সরিয়ে ফেলা হচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত এই প্রাণ-প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এই জঘন্য কাজে জড়িত সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Share





Related News

Comments are Closed