পঞ্চগড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ চলছে। এক দিনের ব্যবধানে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত। গত বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার পর সুর্যের আলোর দেখা মিললেও শুক্রবার সকাল হতে বিকাল পর্যন্ত কোন সুর্যের আলো দেখা যায়নি। সেই সাথে উত্তরের হিমেল বাতাসের কারণে শীত যেন জেঁকে বসেছে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষগুলো। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।
হাটবাজারগুলোতে দোকানপাট দেরিতে খুলতে দেখা গেছে। অনেকেই কাজে না গিয়ে তীব্র শীত নিবারণে বাড়ির উঠানে খড়-কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা যায়। দিনের বেলা ৮-৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করে। রাতের বেলা তাপমাত্রা আরো নীচে নেমে যায়। ফলে শ্রম জীবি ও ছিন্ন মূল মানুষেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা অব্যাহত রেখেছে। শুক্রবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়া।
এদিকে শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed