Main Menu

দুই বছর পর বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক : ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশী যুবককে দুই বছর পর ফিরিয়ে দিলো বিএসএফ। শুক্রবার (২৮ জানুয়ারী) দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ওই যুবকের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

ফেরত আসা মো. আলী হোসেন (৩০) শেরপুর জেলার নালিতা বাড়ি থানার বাটকুচি টিলাপাড়া গ্রামের মোঃ ফরহাদ হোসেনের ছেলে।

জানা যায়, আলী হোসেন দীর্ঘ ২১ মাস মেঘালয়ের তুরা ডিষ্ট্রিক জেলে থাকার পর ভারতের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুরের প্রচেষ্টায় তাকে আত্বীয়স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় ডাউকি বিএসএফ কোম্পানি কমান্ডার রাকেশ কুমার মিসরা, ডাউকি ইমিগ্রেশন চেকপোষ্ট’র অফিসার ইনচার্জ রিচেনট্রন খাড়াকর, তামাবিল ইমিগ্রেশন চেক পোষ্ট’র অফিসার ইনচার্জ মো: রনু মিয়া, এএসআই মোঃ রমজান, তামাবিল বিজিবি ক্যাম্পের নায়েক আক্তার উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন চেক পোষ্ট অফিসার ইনচার্জ মোঃ রনু মিয়া বলেন, ভারতীয় কর্তৃপক্ষ আলী হোসেনকে ফেরত পাঠালে আমরা তাকে গ্রহন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের নিকট হস্তান্তর করি।

Share





Related News

Comments are Closed