Main Menu

বিশ্বনাথে বেড়েছে চুরি-ছিনতাই, জনমনে আতঙ্ক

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যারাতেই ছিনতাইকারী লুটে নিচ্ছে চালকের যানবান আর পথচারীদের সর্বস্ব।

Manual3 Ad Code

প্রায় প্রতি রাতে উপজেলার কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে চুরি। চোরেরা একই রাতে খুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার। এমনকি চোরদের কবল থেকে বাদ পড়ছেনা ধর্মীয় উপাসনালয় মসজিদ-মন্দিরও।

এ অবস্থায় চরম আতঙ্কে রাত পার করছেন উপজেলার মানুষ। পুলিশি তৎপরাতাও রুখতে পারছেনা অপরাধীদের! উপজেলার একাধিক চিহ্নিত অপরাধী গ্রুপ জামিনে থাকায় অপরাধ বেড়েছে বলে ধারণা করছেন সচেতন মহল।

সূত্র জানায়, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গেল ১ মাস ধরে উপজেলাজুড়ে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। গেল ২৬ জানুয়ারি রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মসজিদের তালা ভেঙ্গে আইপিএস ও দুটি ব্যাটারি নিয়ে যায় চোরেরা।

এর আগে চুরি হয় গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, নিরীহ কৃষকের ২টি গরু, সনাতন ধর্মাবলম্বী একজনের রাম ছাগল। একইদিনে সন্ধ্যা রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও ও আমেরগাঁও’র মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের শিকার হন স্থানীয় রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী আনছার আলী।

Manual5 Ad Code

ছিনতাইকারীরা তার চোখ বেঁধে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গেল ২৩ জানুয়ারি দেওকলস ইউনিয়নের বাগিচা-গুদামঘাট সড়কে সন্ধ্যা ৭টায় হামিদ মিয়া নামে এক টমটম চালককে কুপিয়ে তার টমটম নিয়ে যায় ছিনতাইকারীরা।

Manual5 Ad Code

এর দু’দিন আগে রাত ১১টায় বাগিচা বাজারের মাদরাসা সড়কের সামনে পেট্রোল পাম্পের এক কর্মচারী ছিনতাইকারীদের কবলে পড়েন। তার চোখে মরিচের গুড়ো ছিটিয়ে মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

Manual6 Ad Code

১৬ জানুয়ারি উপজেলার হাবড়া-মিরেরচর নতুন রাস্তায় এক চালককে বেঁধে তার টমটমটিও নিয়ে যায় ছিনতাইকারীরা। গেল মাসে উপজেলার লানাকাজি থেকে দুটি টমটম চুরিকালে জনতার হাতে আটক হয় দুই চোর।

১৮ জানুয়ারি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গুমরাগুল গ্রাম থেকে একই রাতে চুরি হয় তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, চন্দ্রগ্রাম থেকে ১টি ও কান্দিগ্রাম থেকে আরও একটি ট্রান্সফরমার।

ওইদিন একই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়। পরের দিন জয়নগর নোয়াপাড়া গ্রামের একটি দোকানেও হানা দেয় চোরেরা। ভূক্তভোগীরা জানান, অনেক ক্ষেত্রে বাড়তি হয়রানির ভয়ে আইনি প্রক্রিয়ায় যেতে অনীহা তাদের।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, অন্য সময়ের তুলনায় চুরি-ছিনতাই অনেক কমেছে, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা নেয়া হয়েছে। আর দু’জন আটকও আছে। আর বাকী টুকটাক চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রনে কাজ করছে থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code