Main Menu

নরসিংদীতে শিক্ষকের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী শহরের একটি বাসা থেকে মানসুরা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সাটিরপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

নিহত মানসুরা আক্তার শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান হিমেলের স্ত্রী ও পাঁচদোনা এলাকার মজিবুর রহমানের মেয়ে। নিহতের ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে থাকা শিক্ষক মশিউর রহমান হিমেল শুক্রবার দুপুর থেকে স্ত্রীকে বারবার ফোন করে না পেয়ে শ্বশুরবাড়িতে ফোনে জানান। পরে মানসুরার বড় ভাই ও স্থানীয়রা চারতলা ওই বাড়ির নিচতলার বাসায় গিয়ে দরজা খোলা অবস্থায় একটি কক্ষে মানসুরার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এবং মানসুরার শিশু সন্তানকে বাড়ির সামনের একটি দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় পান।

Manual5 Ad Code

পরে সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরির্শন করে সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা কী কারণে এই হত্যার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code