পাকিস্তানে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে অতর্কিত হামলার ঘটনায় ১০ জন সেনা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা শিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে সেনাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার এক তল্লাশি চৌকিতে।
বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৫-২৬ জানুয়ারি ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের সময় একজন সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় নিহত হন ১০ জন সৈন্য।
ঘটনার পর তল্লাশি অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। এখনো অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
Related News
মধ্যপ্রাচ্যের দুই দেশের ৮৫ স্থাপনায় হামলা ইরানের
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতেRead More
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল।Read More



Comments are Closed