Main Menu

বন্যপ্রানী পাচারের অভিযোগে ২ জনকে জরিমানা

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বন্যপ্রাণী পাচারের অভিযোগে দুই জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া খেয়া ঘাট থেকে একটি বন্যপ্রাণী শুকর কুয়াকাটা পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন বন্যপ্রাণী শূকরসহ বিক্রেতা উপজেলার তাতিপাড়া এলাকার নোয়াংচং ও ক্রেতা কলাপাড়া উপজেলা মহিপুর এলাকার শুক্কৃরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৩৮ এর খ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেন।

Share





Related News

Comments are Closed