লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২৫ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের বিবিদইলস্থ হযরত আ’বুদৌলত-শাহ জাকারিয়া র. মডেল মাদরাসা প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হযরত আবু দৌলত (র.) ও শাহ জাকারিয়া (র.) মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শফিক আহমদ শফি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা পীর ফয়জুুল হক ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ কামারুজ্জামান খান ফয়ছল, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন রোটাঃ মকসুদুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শীতকালিন শীতবস্ত্র বিতরণ শেষে ওমিক্রন প্রাদুর্ভাবের শুরুতেই সিলেটের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed