Main Menu

ছাত‌কে যুব‌কের অন্ড‌কোষ ছি‌ড়ে ফেলার অ‌ভি‌যো‌গে গ্রেপ্তার ১

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাত‌কে এক যুব‌কের অন্ড‌কোষ ছি‌ড়ে ফেলার অ‌ভি‌যো‌গে পুলিশ এক ব্যক্তি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপু‌রে থানার অ‌ফিসার ইনচার্জ মাহবুর রহমান ও এস আই ম‌হিন উ‌দ্দি‌নের নেতৃ‌ত্বে জাউয়াবাজার এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তার নিজ বা‌ড়ি থে‌কে আব্দুল জ‌লিল (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

আটক আব্দুল জ‌লিল ছাতক উপ‌জেলার জাউয়াবাজার ইউ‌পির হ‌রিপুর গ্রা‌মের মৃত মুস‌লিম উ‌দ্দি‌নের ছে‌লে।

জানা যায়, গত ৬ জানুয়া‌রি গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাও ইউ‌পির কটাল পুর গ্রা‌মের নুরুল আ‌মিননের ছে‌লে বাদশা মিয়া তার এক‌টি গরু নি‌য়ে জাউয়াবাজা‌রে বি‌ত্রিু কর‌তে গে‌লে তার গরু‌টি জাকা‌রিয়ার গা‌য়ে ধাক্কা দেয়ার ঘটনায় বাদশা মিয়া ও জাকা‌রিয়ার ম‌ধ্যে কথা কাটাকা‌টি ও তর্কবিতর্কের এক পযার্য়ে হাতাহা‌তি কিল, ঘু‌ষি ও প‌রে তা‌কে প্রা‌নে হত্যার উ‌দ্দ্যেশে তার বাবা আব্দুল জ‌লিল ও জাকা‌রিয়া মি‌লে মার‌পিট ক‌রে বাদশা মিয়ার অন্ড‌কোষে দুই হাত দি‌য়ে স্ব জো‌রে টান দি‌য়ে ছি‌ড়ে ফেলা হ‌য়।

এ ঘটনায় আশপা‌শে লোকজন আহত বাদশা মিয়াকে ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে স্থানীয় কৈতক হাসপাতা‌লে ভর্তি কর‌লে তার অবস্থা আশংকাজনক থাকায় প‌রে তা‌কে সি‌লেট ওসমা‌নি মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালে ভর্তি করা করা হয়। ডাক্তার তাকে বাচাতে ছিড়ে যাওয়া অন্ড‌কোষ অপা‌রেশন ক‌রে কেটে ফেলায় সে এখন মৃ‌ত্যু্র সঙ্গে পাঞ্জা লড়‌ছে।

এ ঘটনায় আহ‌তের পিতা নুরুল আ‌মিন বাদী হ‌য়ে উপ‌জেলার জাউয়াবাজার ইউ‌পির হ‌রিপুর গ্রা‌মের মৃত মুস‌লিম উ‌দ্দি‌নে ছে‌লে আব্দুল জ‌লিল (৫৫) ও তার পুত্র জাকা‌রিয়া (২২)কে আসামী ক‌রে ছাতক থানায় এক‌টি মামল দা‌য়ের ক‌রেছেন। এ মামলার পু‌লিশ মঙ্গলবার আব্দুল জ‌লিলকে তার নিজ বা‌ড়ি থে‌কে পু‌লিশ গ্রেফতার ক‌রে‌ছে।

ছাতক থানার অ‌ফিসার ইনচার্জ মাহবুর রহমান এ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আসামী‌কে গ্রেফতার ক‌রে মঙ্গলবার আদাল‌তের মাধ্যমে কারাগা‌রে প্রেরন করা হ‌য়ে‌ছে।

Share





Related News

Comments are Closed