রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের ভ্যানগাড়ী প্রদান
বিশেষ সংবাদদাতা: রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর উদ্যোগে দরিদ্র দিন মজুরদের মধ্যে ২টি ভ্যানগাড়ী প্রদান ও ক্লাবের সাপ্তাহিক সভা গত ২৩ জানুয়ারী রবিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান জামিউল ইসলাম জনি’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের পিপি রোটারিয়ান আফসর আহমদ বকুল, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, পিপি রোটারিয়ান লিয়াকত শাহ ফরিদী, পিপি রোটারিয়ান জমির উদ্দিন, রোটারিয়ান আব্দুল মালেক, রোটারিয়ান রেজওয়ানুল হক, রোটারিয়ান তোফায়েল আহমদ, রোটারিয়ান সিরাজ উদ্দিন, রোটারিয়ান সাঈদ আহমদ, রোটারিয়ান নুরুজ্জামান মনি, সমাজসেবী মোঃ বকত মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে গভর্নরস প্রায়োরিটি প্রজেক্ট এর আত্মকর্মসংস্থানের জন্য ২টি ভ্যানগাড়ি ও ব্যবসার পুজির জন্য নগদ টাকা লামাবাজারের দরিদ্র দিনমজুর রুবেল মিয়া ও দরগাহ গেইটের সুহেল মিয়াকে প্রদান করেন রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদ সহ ক্লাব নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দরিদ্র দিনমজুর ও বঞ্চিত মানুষের সেবা ও সহযোগিতা করাই রোটারিয়ানদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য। মানবিক কাজগুলো গুরুত্ব দিয়ে সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে দেশের দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবেন। বক্তারা দেশ ও সমাজকে ভাল কিছু উপহার দেয়ার লক্ষ্যে রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর মত সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed