রংপুরে বাসচাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর নবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের জরুরি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম পবিত্র নন্দী। তিনি খুলনার পাইকগাছা উপজেলার সদানন্দ নন্দীর ছেলে।
পবিত্র নন্দী একটি ওষুধ কোম্পানির বিতরণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের উপপরিদর্শক নাসির উদ্দিন ও হাসপাতাল সূত্র জানিয়েছে, সন্ধা পৌনে ৭টার দিকে নগরীর নবীগঞ্জ এলাকায় দ্রুতগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed