Main Menu

হবিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তপু দাস (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তপু দাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেবিপুর গ্রামের নিঠু দাসের পুত্র।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, তপু দাস নামে ওই যুবক হবিগঞ্জ শহরে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসার জন্য বাড়ি থেকে বিকেলে রওয়ানা হন। আসার পথে সন্ধ্যার দিকে হবিগঞ্জ-মিরপুর সড়কের নতুন বাজারে পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Share





Related News

Comments are Closed