Main Menu

জাবিতে সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত, খোলা থাকবে হল

জাবি প্রতিনিধি: করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সশরীরে চলমান সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে খোলা থাকবে আবাসিক হলসমুহ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে (২১ জানুয়ারি) উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রসাশনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চললান সকল ক্লাস ও পরীক্ষাসমুহ স্থগিত করা হয়েছে। তবে অনলাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। খোলা থাকবে আবাসিক হলসমুহ। আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। লাইব্রেরি সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে, ভিতরে অবস্থান করা যাবে না। প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চলমান ভর্তি কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোন প্রকার জমায়েত, বহিরাগত/দর্শনার্থী ও তাদের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

এরআগে, গত ৯ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছিল জাবি প্রশাসন। তবে ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা চালু ছিল।

Share





Related News

Comments are Closed