সিলেটে আরো ২৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমন। গত রোববার করোনার দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ ছাড়ানোর পর বুধবার বিভাগে ২৬ শতাংশ ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।
বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৪৩টি নমুনা পরীক্ষায় ২৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এরআগে গত রোববারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ১ হাজার ৭২টি নমুনা পরীক্ষা ১৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববার পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিলো ১৩ দশমিক ৮১ শতাংশে। যা তিন দিনের ব্যবধানে দাড়িয়েছে ২৬ দশমিক ২৭ শতাংশে।
বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬১ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ২৭৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯২৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ২৯২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭৭২ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৩৪৫ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে ৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জে ৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ২৩৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮৪৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৭৪৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৮৭ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন করোনা আক্রান্ত রোগী। সকলেই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৭ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যিনি সিলেট জেলায় মারা গেছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৯৯২ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed