জাবিতে শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ
মোঃ আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে মানববন্ধনে উপাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
বুধবার (১৯ জানুয়ারী) দুপুর ১২টায় শহীদ মিনারের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বরে শাবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘ শাবিপ্রবির উপাচার্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবী না মেনে তাদের উপর পুলিশ লেলিয়ে দিয়েছেন। এই আন্দোলন যখন চলমান তখন তিনি জাবির মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা আহ্বান জানাচ্ছি জাবির পক্ষ থেকে প্রশাসনিক ভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হোক।’
শিক্ষার্থী সামিয়া হাসান বলেন, ‘যেকোন বিশ্ববিদ্যালয়ে এমন ভিসি থাকার থেকে না থাকা ভাল। একটা দেশ যখন এগিয়ে যাচ্ছে সেসময় এরকম নিকৃষ্ট মানসিকতার লোকের জন্য মেয়েরা নিরাপদ থাকে না। জাবিতে মেয়েরা এতটাই নিরাপদ যে মেয়েরা সকল সময়েই নির্বিঘ্নে ঘুরতে পারে; এটা সারাদেশেই হওয়া উচিত।
এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপে উপাচার্য ফরিদ উদ্দিন জাবি’র নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে সকল মহলেই সমালোচনার ঝড় উঠেছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed