দেশে করোনায় আক্রান্ত ৫৯ শতাংশের দেহে ওমিক্রন
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ব্যাপক তাণ্ডব চালাচ্ছে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাংলাদেশেও এই ভ্যারিয়েন্টের রোগীর সংখ্যা বাড়ছে। এক জরিপের তথ্যানুসারে করোনায় আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট রয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, এক জরিপ অনুসারে, করোনায় আক্রান্তদের মধ্যে ওমিক্রন আক্রান্তের হার ৫৯ শতাংশ। সরকারের বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে। করোনা সংক্রমণ ধাপে ধাপে বাড়ছে। বৃদ্ধির এই হার ইতোমধ্যে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। এভাবে বাড়তে থাকলে আগামী এক মাসের মধ্যে দেশের হাসপাতালে কোনো শয্যা খালি থাকবে না। এজন্য সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে, তবে সংক্রমণ ঝুঁকি কমে না। টিকা পর্যাপ্ত রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২ বছরের নীচের বয়সের শিক্ষার্থী বা শিশুদের টিকা দেওয়ার কোনো নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়নি। তবে, শিশুরা সরাসরি স্কুলে যাবে কি না এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে।
Related News
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪Read More
জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম ও নতুন বই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াRead More



Comments are Closed