সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানি। মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ জন। যার মধ্যে ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩ জন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো দৈনিক করোনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭২ জন ও হবিগঞ্জে ৯ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৮৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫৪৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৪২ জন। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ২৫৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭০৯ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৩৪ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ জন। এরমধ্যে ৮ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জে ২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১০৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮১২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৬৬৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৪৮০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, মৌলভীবাজারে আরও ২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৯৯১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed