ক্রোম ব্রাউজার ব্যবহারে সতর্ক করল গুগল
প্রযুক্তি ডেস্ক : ক্রোম ব্রাউজারে গত বছর ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল এটি। ফলে বেশ কয়েকবার সাইবার হামলার ঘটনাও ঘটেছে।
তাই নতুন বছরে সাইবার হামলার আশঙ্কা থেকেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করল গুগল। আর সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্তও করা হয়েছে।
বর্তমানে বিশ্বে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি।
এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে বলেও জানিয়েছে কতৃপক্ষ।
ব্রাউজারটির নতুন সংস্করণ বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তাই নিরাপদ থাকতে সংস্করণটি দ্রুত ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে গুগল।
যদিও নতুন সংস্করণটি নিয়ে অভিযোগ করেছেন অনেক আইফোন ব্যবহারকারী। তাদের দাবি, নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারটি চালুর কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাং হয়ে যায়। বারবার রিস্টার্ট করেও সমস্যা থেকে মুক্তি মিলছে না। সমস্যা সমাধানে ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করতে হয়।
সূত্র: ফোর্বস
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed