দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৪৫৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে।
একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৪৫৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৭ হাজার ৩৯৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।
এর আগে, সোমবার (১০ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৩১ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed