দেশে একদিনে করোনায় আক্রান্ত ১৪৯১, মৃত্যু ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুজন নারী, একজন পুরুষ। ঢাকায় ২ জন এবং চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।
দেশব্যাপী দ্রুত ছড়াচ্ছে মহামারি করোনাভাইরাস। তবে দেশের অন্য জেলা শহরগুলোর তুলনায় ঢাকায় দ্রুত ছড়াচ্ছে এ ভাইরাস। গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১২৫৪ জন ও ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১১৯৬ জন করোনা রোগী।
এদিকে এদিন স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে আবারও করোনা সংক্রমণ ভয়াবহ আকারে বেড়েছে। গত এক সপ্তাহে দেশে ১১৫ শতাংশের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৩ জনের, যা তার আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed