সাবেক পত্রিকা এজেন্ট আহমদুর রহমানের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক ইনকিলাবের সিলেটের সাবেক এজেন্ট ও পি ডব্লিউর কনট্রাক্টার আহমদুর রহমান ফক্কু (খালিছুর রহমান) আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।
রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাযা শেষে নগরীর মানিকপীরস্থ টিলায় তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে সিলেটে সংবাদপত্র এজেন্ট সহ সংশ্লিষ্টদের মাঝে নেমেছে শোকের ছায়া।
জকিগঞ্জ মানিকপুর ইসামতি গ্রামের ও বর্তমানে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার রায় হোসেন দিগন্ত ১৪নং বাসার বাসিন্দা মরহুম এডভোকেট আর্জ্জুমন্দ আলীর তৃতীয় পুত্র আহমদুর রহমান ফক্কু (খালিছুর রহমান) গত এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, দৈনিক ইনকিলাব এর যাত্রা লগ্ন থেকেই সিলেটের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ প্রায় ৩৪ বছরেরও বেশি সময়।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed