একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া আজ শনিবার থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। ওই নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে।
ভর্তির নীতিমালায় জানানো হয়েছে, এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। যারা পুনর্নিরীক্ষণের আবেদন করবে, তাদেরও এ সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ২২ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। পছন্দক্রম পরিবর্তনের সময় দেওয়া হবে আবেদনের তারিখ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। আর ২৯ জানুয়ারি প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ৩০ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে আবারও ফিসহ আবেদন করতে হবে।
আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
আগামী ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর আগামী ২ মার্চ থেকে কলেজগুলোয় একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed