দক্ষিণ সুরমার জাফরাবাদে শীতবস্ত্র বিতরন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও বর্তমান সহ সভাপতি, জাফরাবাদ স্কুল এন্ড কলেজ উন্নয়ন কমিটি ইউকে এর সেক্রেটারী এম এনামুল হক এর আর্থিক সহযোগিতায় মোঃ মুজিবুর রহমান ও মোঃ আব্দুল মতিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দোগে জাফরাবাদ গ্রামের শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৩ জানুয়ারি সোমবার জাফরাবাদস্হ এনামুল হক এর নিজ বাসভবনে আয়োজিত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ শিবলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও বর্তমান সহ সভাপতি,এম এনামুল হক, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলাউর্ রহমান, বিশিষ্ট মুরব্বী আফিক মিয়া, সমাজসেবী আব্দুল মুকিত লেবু, ছালিক মিয়া, ফখরুল ইসলাম মেম্বার, এপেক্সিয়ান তাহেদুর রহমান, মাসুদ আহমদসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা শেষে উপস্থিত শীতার্তদের মধ্যে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরণ করেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed