জকিগঞ্জে ভোট জালিয়াতি, দুই নির্বাচন কর্মকর্তা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উজেলার একটি ইউনিয়নে নির্বাচন কর্মকর্তাদের যোগসাজশে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার কাজলসার ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত দুই নির্বাচন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কাজলসার ইউনিয়নের ৪টি কেন্দ্রে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটার সংখ্যা অনুযায়ী গতকাল মঙ্গলবার প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পৌঁছানো হয়নি। বুধবার দুপুর পর্যন্ত ইউনিয়নের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপারের অভাবে ভোটাররা ভোট দিতে না পারায় বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থার নজরে আসে। এসময় ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার আরিফুল হকের সঙ্গে যোগযোগ করা হলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান, তিনি নিজে প্রয়োজনীয় ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ব্যালট পেপার নিয়ে মরিচা ভোটকেন্দ্রে গেলে তাঁর গাড়ি থেকে সিল মারা ৪শ’ পেপার উদ্ধার করে পুলিশ। এই ব্যালটগুলোর মধ্যে নৌকা এবং আরও দুজন মহিলা ও পুরুষ মেম্বার প্রার্থীর প্রতীকে সিল মারা ছিলো।
এ অবস্থায় বিকাল ৩টার দিকে পুরো ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করে প্রশাসন। এছাড়াও অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হককে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেটের জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট স্থগিত হওয়া ইউনিয়ন পরিদর্শনে গেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
Related News
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দRead More



Comments are Closed