Main Menu

সিলেটের নতুন জেলা প্রশাসক মজিবুর রহমান

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মজিবুর রহমান। তিনি সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এর আগে মজিবুর রহমান ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন।

Manual1 Ad Code

আজ বুধবার (৫ জানুয়ারী) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই আদেশে সিলেটসহ দেশের ১৩টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ।

Manual1 Ad Code

বর্তমানে সিলেট জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এম কাজী এমদাদুল ইসলাম। তিনি ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২১তম ব্যাচের এই কর্মকর্তাকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সিলেটের নতুন জেলা প্রশাসক মজিবুর রহমানের জন্ম টাঙ্গাইলে। ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাটের কচুয়া এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং সর্বশেষ তিনি ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code