Main Menu

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এসময়ে নতুন করে আরও ৮৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ২৫১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

এর আগে, মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৭৭৫ জন করোনা রোগী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed