Main Menu

তুষারে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনসহ কয়েকটি অঙ্গরাজ্য। রাস্তায় বরফ জমায় দেখা দিয়েছে তীব্র যানজট।

এদিকে, রাশিয়ার পূর্বাঞ্চলের কয়েকটি শহরে গেলো কয়েকদিন ধরে চলছে তুষারপাত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যানচলাচল। অন্যদিকে, ভারি তুষারপাতে ভারতের কাশ্মীরের অবস্থাও নাজুক।

আপস. ভারি তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ভার্জিনিয়া রাজ্য। কয়েকটি রাস্তায় ভেঙ্গে পড়েছে গাছ। ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তুপ জমে রাস্তায় তৈরি হয়েছে প্রায় ৮৯ কিলোমিটার পর্যন্ত যানজট। ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। প্রায় ১১ ঘণ্টা রাস্তায় আটকে ছিল গাড়িগুলো।

প্রবল ঝড়ে রাজ্যের স্কুলগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারো মানুষ।

এদিকে প্রবল তুষার ঝড়ে ছেয়ে গেছে রাস্তাঘাট। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। বরফের স্তুপের কারণে বন্ধ করে দেয়া হয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরের রাস্তাঘাট।

গেল কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে তুষার ঝড়। এতে শহরজুড়ে জমেছে বরফের বিশাল বিশাল স্তুপ। বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। নিথর অবস্থায় সারি সারি দাঁড়িয়ে আছে কয়েক হাজার গাড়ি। তুষার ঝড়ের কারণে বেশকিছু ফ্লাইট বিলম্বে ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে, জাম্মু-কাশ্মীরে ভারি তুষারপাতে বরফে ঢাকা পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। দুর্ঘটনা এড়াতে শহরজুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed