গণবিক্ষোভের মুখে সুদানি প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : সুদানে গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী আবদাল্লাহ্ হামদক। রোববার (২ জানুয়ারি) টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জানান এই সিদ্ধান্ত।
একইসাথে আবদাল্লাহ্ হামদক বলেন, দেশ পরিচালনায় ঐক্যমত্য এবং সমঝোতায় পৌঁছাতে প্রয়োজন সংলাপের। জাতিসংঘের সাবেক এই কূটনীতিক সুদানের অন্তর্বর্তী সরকারপ্রধান ছিলেন।
তাকে গত ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের সময় গৃহবন্দি করে সেনাবাহিনী। এরপরই সুদানের সামরিক বাহিনী আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়ে। তাই চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর পদে হামদককে ফেরাতে তারা বাধ্য হয়। কিন্তু সেনা শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে দেশটিতে এখনও পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ৫৬ জনের।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed