শ্রীপুরে জঙ্গল থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার জঙ্গল থেকে রাশিদা খাতুন (৪২) নামের এক গার্মেন্টস্ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাশিদা খাতুন (৪২) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, রাশিদা খাতুন শ্রীপুরে স্থানীয় একটি পোষাক কারখানায় কাজ করতেন। হঠাৎ করে রবিবার বিকেল থেকে রাশিদার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতভর পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিলেও তাকে খোঁজে না পেয়ে পুলিশকে জানায়। আজ সকালে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার একটি জঙ্গলে পাতা দিয়ে ডাকা রাশিদার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed